বর্তমান পরিপ্রেক্ষিত

আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরল মেহেরপুর দক্ষিণ শালিকার বুড্ডা

By মেহেরপুর নিউজ

November 29, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ নভেম্বর:

সোনার হরিণ ধরতে সুদূর আফ্রিকা গিয়ে লাশ হয়ে ফিরে এসেছে মেহেরপুর সদর উপজেলাদক্ষিণ শালিকা গ্রামের মুছাবউদ্দিনের ছেলে বুড্ডা (২৫)। জানা যায়, প্রায় আড়াই বছর আগে বুড্ডা চাকরির উদ্দেশ্যে আফ্রিকা পাড়ি জমান। সেখানে কর্মরত অবস্থায় একাধিকবার সন্ত্রাসীদের কবলে পড়ে সর্বস্ব খুইয়ে ফেলে সে। এ দিকে গত ২০  নভেম্বর কর্মরত অবস্থায় এক দল অস্ত্রধারী সন্ত্রাসী বুড্ডার উপর আক্রমন চালায়। ওই সময় অস্ত্রধারীরা টাকা পয়সা দাবী করে। তাদের দাবী মিটাতে ব্যর্থ হওয়ায় সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি গুলি করে হত্যা করে। পরে সে দেশের পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। টানা এক সপ্তা পর উভয় দেশের দূতাবাসের মাধ্যমে বুড্ডার লাশ তার নিজ গ্রাম দক্ষিন শালিকায় পাঠায়।

আজ সোমবার তার লাশ দক্ষিণ শালিকা গ্রামে এসে পৌছুলে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। সকালে জানাজা শেষে নিজ গ্রামে লাশ দাফন করা হয়।