মেহেরপুর নিউজঃ
মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রোলেক্স এন্টারপ্রাইজ জয় লাভ করেছে।
শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় রোলেক্স এন্টারপ্রাইজ ২-০ বাসস্ট্যান্ড পাড়া একাদশকে পরাজিত করে। খেলায় রোলেক্স এন্টারপ্রাইজের পক্ষে নাজমুল ও আফিব একটি করে গোল করেন।