মেহেরপুর নিউজ:
মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাঠে অনুষ্ঠিত আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রোলেক্স এন্টারপ্রাইজ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় রোলেক্স এন্টারপ্রাইজ ৩-২ গোলে শেখপাড়া ফুটবল একাদশ পরাজিত করে। খেলায় রোলেক্স এন্টারপ্রাইজের পক্ষে জিম ২টি, আকিব একটি করে গোল করেন। শেখপাড়া ফুটবল একাদশের পক্ষে তুষার ২ টি গোল করেন।