বর্তমান পরিপ্রেক্ষিত

আব্দুল্লাহ আল মামুন রাসেলকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের এপিপি নিয়োগ

By মেহেরপুর নিউজ

February 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জজ কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রাসেল কে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ জিপি/পিপি শাখা,বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের সহকারি সচিব জিপি/পিপি মোঃ আব্দুস সালাম মন্ডল স্বাক্ষরিত সলিসিটর অনুবিভাগ জিপি/পিপি (মেহেরপুর)-৫০/২০০৯- ১৪ নং স্মারক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে মেহেরপুর জেলার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ প্রদানের জন্য নিম্নবর্ণিত আইনজীবীর পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে বিজ্ঞ জেলা ও দায়রা জজ /বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার নামের বিপরীতে বর্ণিত পদে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৪৯২ ধারা এবং এল আর ম্যানুয়েল ১৯৬০ ২ নং অধ্যায়ের ২৭(১৭) বিধির প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো।