বর্তমান পরিপ্রেক্ষিত

আব্দুল মতিন স্যারের রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

February 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন স্যারের জানাযা শেষে দাফন সম্পন্ন।

শনিবার রাত ৮. ৪৫ মিনিটে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে  জানাযা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে দাফন করা।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী গোলাম রসুল,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজন আলী সহ মরহুমের সহকর্মি, বন্ধু অসংখ্যশুভাকাংখি জানাযায় অংশ গ্রহন করে।

এর আগে প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। আজ বিকেলে মরহুম আবদুল মতিনের বাসভবন প্রাঙ্গণে গার্ড অব অনার প্রধান করা হয়।