মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার বিকেলের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আতর আলী, সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহীদ, আনোয়ারুল হক শাহী, সোহেল রানা সবুজ, মোস্তাফিজুর রহমান বাবু, সৈয়দ এহসানুল কবীর আরিফ, উপস্থিত থেকে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস কে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় নবনির্বাচিত সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন মেহেরপুরের ফুটবলের মানোন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করব।এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।