বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে অনূর্ধ্ব ১৭ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 27, 2023

মেহেরপুর নিউজ:

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফুটবল মাঠে মেহেরপুর জেলা “অনূর্ধ্ব ১৭ ” এবং চুয়াডাঙ্গা ফিউচার “অনূর্ধ্ব ১৭” ফুটবলারদের সাথে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে আমঝুপি মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা ফিউচার একাডেমি জয়লাভ করেছে। ফিউচার একাডেমি ১-০ গোলের মেহেরপুর অনূর্ধ্ব ১৭ দলকে পরাজিত করে। এর আগে জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরির ক্রীড়া সম্পাদক সোহেল রানা সবুজ, আসাদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।