অন্যান্য

আমঝুপিতে অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

January 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারি: খান ফাউন্ডেশনের অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের নাটোর উপজেলা ফোরাম ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রোববার দুপুরে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের মেহেরপুর ফিল্ড কো-অর্ডিনেটর রেহেনা খাতুন,নাটোর ফিল্ড কো -অর্ডিনেটর শাহিনা লাইজু, প্রোগ্রাম অফিসার মজিবর রহমান প্রমুখ।