বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে ঈদগাহের মিনার নির্মান কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 03, 2016

মেহেরপুর নিউজ,০৩ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মিনার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদগাহ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ বিশ্বাস নির্মান কাজের উদ্বোধন করেন। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, ঈদগাহ কমিটির সাধারন সম্পাদক মামুল ইসলাম, আকবর মোল্লা, খোকন আলী, ফরহাদ জাহান ফারুক, মোহাম্মদ রাকিব, আনারুল ইসলাম, রোকন আলী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর সংসদ সদস্য ফরহাদ হোসেনের তহবিল থেকে অনুদানপ্রাপ্ত ৩ লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে মিনারটি নির্মান করা হবে বলে জানা গেছে।