বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরি

By মেহেরপুর নিউজ

October 31, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা আমঝুপির একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে আমঝুপি গ্রামের উত্তম কর্মকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

জানা গেছে উত্তম কুমার তার ভাড়া বাড়িতে কিছু মালামাল রেখে তার নতুন বাড়িতে ওঠেন। ভাড়া বাড়িতে রেখে যাওয়া ওই সমস্ত মালামাল কে বা কারা চুরি করে নিয়ে যায়। উত্তম কুমার জানান,বাড়িতে তাদের অনুপস্থিতিতে চোরের দল কাঁসা-পিতল সহ বেশ কিছু মালামাল চুরি করে নিয়ে যায়।