বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 12, 2015

মেহেরপুর নিউজ,১২ অক্টোবর: মেহেরপুর সদর থানার উদ্যোগে  আমঝুপি ইউনিয়নের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সদর উপজেলার আমঝুপি সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সভাপতিত্বে ওপেন হাউজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহামার উজ্জামান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আবুল হাশেম, রুহুল আমিন, সাংবাদিক রফিক উল আলম প্রমুখ।