বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

By Meherpur News

March 05, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আমঝুপি এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দিন খান।

এ সময় আমঝুপি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাব্বারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।