খেলাধুলা

আমঝুপিতে ডা. মহিউদ্দিন আহমেদ স্মৃতি ফুটবলে আমঝুপি উদায়ন জয়ী

By মেহেরপুর নিউজ

October 25, 2016

মেহেরপুর নিউজ, ২৫ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি পাবলিক ক্লাব ও ল্যইব্রেরীর উদ্যোগে আমঝুপি ফুটবল মাঠে অনুষ্ঠিত মরহুম ডা. মহিউদ্দিন আহামেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আমঝুপি উদায়ন ক্লাব জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকালে খেলায় আমঝুপি উদায়ন ক্লাব ৪-১ গোলে রাজনগর একাদশকে পরজিত করে।

বিজয়ী দলের মামুন ২টি, রিংকু ও তুহিন ১টি করে গোল করেন। রাজনগরের পক্ষে সামাদুল একটি গোল পরিশোদ করেন।