মেহেরপুর নিউজ,১৭ মার্চ: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় রেজাউল হক নামের এক চাষীর তামাক ঘরে আগুন লেগে সমস্ত তামাক পাতা পুড়ে ছাই হয়েছে। এতে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি তামাকের পাতা ভিতরে পড়ে গেলে সেখান থেকে আগুন লেগে যায়। এতে মুহুর্তের মধ্যে তামাক ঘরের সমস্ত পাইপ ও পাতা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে বাকি আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ চাষী রেজাউল জানান, ঘরের পাইপসহ তামাক পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্ট্রেশনের ম্যানেজার সেলিম রেজা বলেন, তামাক জ্বালানো আগুন থেকেই আগুনের সুত্র পাত্র হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করার চেষ্টা চলছে।