বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বস্ত বিতরণ

By মেহেরপুর নিউজ

June 25, 2017

মেহেরপুর নিউজ, ২৫ জুন মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে বস্ত বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বস্ত বিতরণ করা হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১শ ১০ জনের মাঝে বস্ত বিতরণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, এনডিসি রামানন্দ পাল, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু সেখানে উপস্থিত ছিলেন।