টপ নিউজ

আমঝুপিতে প্রতিবন্ধিকে টীনের ঘর প্রদান

By মেহেরপুর নিউজ

December 26, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে আমঝুপি গ্রামের গরীব ও অসহায় প্রতিবন্ধিকে একটি টীন সেটের ঘর প্রদান করা হয়।

শনিবার বিকেলের দিকে এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ঘর হস্তারের অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। নবনির্মিত টিনের ঘরটি জুলুকে আমঝুপি শিশু-কিশোর সংগঠন এর সভাপতি মোস্তাক মিলন উপস্থিত থেকে ঘরের চাবি হস্তান্তর করেন।

এসময় সেখানে অন্যদের মধ্যে আসাদুজ্জামান লিটন, আমঝুপি প্রজন্ম সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম, মেহেদী হাসান, শাহেদুল ইসলাম কানাই প্রমুখ উপস্থিত ছিলেন।

অসহায় প্রতিবন্ধি জুলু প্রচন্ড শীত উপেক্ষা করে যত্রতত্র ঘুরে বেড়ানো সহ যেখানে সেখানে অবস্থান করছিল।বিষয়টি আমঝুপি শিশু-কিশোর সংগঠনের নেতৃবৃন্দ দেখার পর তাকে ওই ঘর তুলে দেয়, একই সাথে ঘরের সকল আসবাব পত্র প্রদান করা হয়।