বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

May 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন এলাকায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকালের দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমঝুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থদের মধ্যে প্রত্যেকটা ৪৫০ টাকা করে তুলে দেন। এ সময় সেখানে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্মু প্রমূখ উপস্থিত ছিলেন।