বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

May 21, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মধ্যপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছ।

শুক্রবার জুম্মার নামাজের পর মধ্যপাড়া জামে মসজিদ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি আমঝুপি বিভিন্ন সড়ক ঘুরে হাট রাস্তার সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আমঝুপি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় মসজিদ কমিটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।