মেহেরপুর নিউজ, ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ ডিষ্টিক আই কেয়ার প্রোগ্রাম ভিষন খুলনা বি এন এসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে মেহেরপুরের আশঝুপিতে ফ্রি চক্ষুসেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে এ চক্ষুসেবা প্রদান করা হয়। খুলনা বি এন এসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ড. সেলিনা আক্তার ও ডা.মোঃ মাকসুদে মাওলা এ সেবা প্রদান করেন।