বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে বর্ধিত বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

April 16, 2017

মেহেরপুর নিউজ, ১৬ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের শ্রমিকরা বর্ধিত বকেয়া বেতনের দাবীতে মানববন্ধন করেছে।

রবিবার সকালে খামার প্রাঙ্গনে শ্রমিক সর্দ্দার ফারুক হোসেনের নেতৃত্বে ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের শ্রমিকরা এ মানববন্ধন করেন।

এসময় তারা তাদের বর্ধিত বকেয়া বেতনের প্রদানের দাবি করেন। ডাল ও তৈলবীজ উৎপাদন খামারের শ্রমিকদের সাথে এক্তাতা প্রকাশ করে। অন্যান্য শ্রমিকরাও এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।