মেহেরপুর নিউজ, ২২ আগষ্ট: মেহেরপুরের আমঝুপিতে বাল্য বিয়ে প্রতিরোধে শিশু বান্ধব সমাজ ব্যবস্থা বাস্তবায়নে স্থানীয় সরকারের ভুমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন অাহমেদ চুন্নুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আখতার হোসেন, আবুল কাশেম, আলফাজ হোসেন প্রমুখ।