বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃ-ত্যু

By মেহেরপুর নিউজ

October 05, 2023

শহিদুল ইসলাম, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শেখপাড়ার সাবেক বিডিআর মইনুদ্দিন মনির স্ত্রী বিলকিস বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে ১১ টার দিকে তার নিজ বাস ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে ঘটনা সময় বিলকিস খাতুন তার বাড়ির পাশে তাদের গোডাউনের দরজা খোলার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়। এ সময় তাকে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানাযায় বাদ আছর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার জানাজার নামাজ  শেষে কবরস্থানে দাফন করা হবে।