বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 26, 2023

মোঃ শহিদুল ইসলাম, আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে রবিবার সকাল সাড়ে ৬  টায়  আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিাযোদ্ধা মতিউর রহমান। এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার আওয়ামীলীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহাবুল হক।

এছাড়াও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারি শিক্ষক হাফিজুজ্জামান। সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খেলাধুলার ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন কাহিনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন। এর আগে সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর সদর থানার আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ। ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারি প্রধান শিক্ষক হাফিজুজ্জামান, সহকারী শিক্ষক শরীফ উদ্দীন, আবুল হাসান, ফারাহ হোসেন লিটন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, রাফিউল ইসলাম, আসাদুল হক, আলহাজ¦, শাহেদা বানু, শাহনাজ খাতুন, নারগিস খাতুন, মোঃ রুবেল।

আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আহম্মদ আলি ও সহকারী প্রধান শিক্ষক কামরুদ্দোজা পরাগ। সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য  নিয়ে আলোচনা সভা, খেলাধুলার ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন কাহিনী নিয়ে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহম্মদ আলী, সহকারী শিক্ষক মোঃ শরিফ, মোঃ আতিকুর রহমান, ফয়জুল কবির, স্বপন কুমার হালদার,  মোঃ আনারুল ইসলাম, মোছাঃ মুসলিমা খাতুন। ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী আনিকা।

মেহেরপুর সদর উপজেলার আমঝুমি বিএডিসিতে সাড়ে ৬ জাতীয় পতাকা উত্তোলন করেন ডাউল, তেল ও বীজ প্রক্রিয়া জাত করণ এর উপ-পরিচালক জিয়াউর রহমান ও সিনিয়র পরিচালক ইকবাল হোসেন কন্ট্রাক্ট গরিস জোন আমঝুপি, মেহেরপুর, ডাউল, তেল ও বীজ খামারের উপ-পরিচালক সঞ্জয় কুমার দেব নাথ, উপ-সহাকারী পরিচালক মোঃ আবু তাহের সর্দ্দার, উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান কন্ট্রাক্ট গরিস জোন আমঝুপি। আরো উপস্থিত ছিলেন মোঃসিরাজুল ইসলাম, মোঃ কাউছার আলী।

আমঝুপি গন্ধরাজপুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালেয় সকাল সাড়ে ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মোঃ কিতাব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন সভাপতি মুজিবনগর সরকারী কলেজের প্রফেসর মোঃ জাহির হোসেন চঞ্চল, ও ওমর ফারুক লিটন।