বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 19, 2016

মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে মাদক প্রতিরোধ বিষয়ক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আমঝুপি সরকারী প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে অামঝুপি ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটি এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওমীয়লীগের সধারন সম্পাদক বুরহান উদ্দীন চুন্নুর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার  মোঃ হামিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর থানার ওসি ইবাল বাহার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাথেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক আনোয়ার সাদার, রকিবুল ইসলাম, সাংবাদিক রফিকুল আলম ও ইউপি সদস্য আকতার হোসেন , মশিউর রহমান ডাবলু,আবুল কাশেম, সিরাজুল ইসলাম,প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম,মতিউল আশরাফ প্রমুখ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন জঙ্গিবাদ , মাদক, শিশু নির্যাতন ,বাল্যবিবাহ এই সকল বিষয়ের বিরুদ্ধে মেহেরপুর পুলিশ সোচ্চার ভুমিকা পালন করছে। মাদক প্রতিরোধে প্রতিটি গ্রাম ও মহল্লাই প্রতিরোধ কমিরটি করবেন বলে তিনি জানান।