বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে মোটরসাইকেলের ধাক্কায় ৯০ বছরের বৃদ্ধ নি-হ-ত

By মেহেরপুর নিউজ

October 08, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মোটরসাইকেলের ধাক্কায় কছর আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার বিকালের দিকে আমঝুপি হাটের সামনে এই দুর্ঘটনা ঘটে।  নিহত কছর আলী সদর উপজেলার রঘুনাথ ‍পুর গ্রামের মোহন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, শনিবার বিকালে ৩ টার দিকে উপজেলার আমঝুপি হাটের সামনে চার রাস্তার মোড়ে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া একটি মোটরসাইকেল কছর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের কছর আলী ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।