মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে মোটরসাইকেলের ধাক্কায় আক্তারুল ইসলাম নামের এক সাইকেল আরোহ মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের রমজান শেখের ছেলে। জানা গেছে ঘটনার সময় মোঃ আখতারুল ইসলাম আমঝুপি ফার্মের কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মেহেরপুরের দিক দিয়ে আসা দ্রুতগামী একটি মটরসাইকেল আমঝুপি ফার্মের সামনে সাইকেল আরোহিকে সজরে ধাক্কা মারেন। এতে আক্তারুল আহত হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।