খেলাধুলা

আমঝুপিতে ম্যাক্সকো ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ মে: মেহেরপুর ম্যাক্সকো ক্রিকেট একাডেমীর উদ্যোগে ম্যাক্সকো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

শুক্রবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিদ্যালয় মাঠে আমঝুপি পাবলিক ক্লাবের সহসভাপতি খলিলুর রহমান জোয়ার্দার টুর্ণামেন্টের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সাংবাদিক তুহিন আরণ্য, পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অব.) ক্যাপ্টেন গণীউল আযম, শাহিনুর রহমান রিটন, অাব্দুস সালাম, লিটন প্রমুখ। উদ্বোধনী দিনের দুটি খেলায় আমঝুপি ক্রিকেট একাডেমী জয়লাভ করেছে। টূর্ণামেন্টে ৬টি টিম অংশ নিচ্ছে।