বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে শিক্ষক বশির আহমেদের মায়ের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

February 03, 2016

মেহেরপুর নিউজ,০৩ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বশির আহামেদের মা আলহাজ রমেজা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার দুপুর ২ টার সময় তার নিজ বাসভবনে আমঝুপি দক্ষিণ পাড়ায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মূত্যুকালে তিনি ৫ ছেলেসহ বহু গুণাগ্রাহি রেখে গেছেন। বুধবার বাদ এশা আমঝুপিতে নামাজে জানাজা শেষে দাফন করা হবে।