বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

By মেহেরপুর নিউজ

November 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নুরানী ও হাফিজীয়া মাদ্রাসার শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালের দিকে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুজোদা শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমঝুপি নুরানী ও হাফিজীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অমর ফারুক।

এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদ্রাসার পাশাপাশি বাড়িতে লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি , কিছুদিন পরপর শিক্ষার্থীদের বিষয়ে মাদ্রাসার কর্তৃপক্ষের নিকট অভিভাবকদের খবরাখবর নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

শিক্ষক আব্দুল বারীর সঞ্চালনায় সমাবেশে অভিভাবকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ম্যানেজিং কমিটির সদস্য আসাদুজ্জামান, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বশির আহমেদ, সহকারি শিক্ষক রাফিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।