বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে শিশু কিশোর সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

By Meherpur News

March 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শিশু কিশোর সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের সদস্যরা আমঝুপি ও আশেপাশের গ্রামের ৮০টি অসহায় ও দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুরগি, সেমাই, সুজি, চাল, সয়াবিন তেল, চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য।

এর আগে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মুস্তাক হোসেন মিলন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠক আসাদুর রহমান লিটনসহ সংগঠনের অন্যান্য