বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে সংঘর্ষে ২ জন আহত

By মেহেরপুর নিউজ

May 22, 2018

মেহেরপুর নিউজ, ২২ মে: মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে জমির সীমানা ঘেরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কুতুব আলী এবং উজির আলী নামক ২ ব্যক্তি আহত হয়েছে।

মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কুতুব আলী আমঝুপি গ্রামের সার্থকের ছেলে এবং উজির আলী ইমান আলীর ছেলে।

জানাগেছে উজির আলী বাড়ির সীমানা প্রাচীর দেওয়ার সময় কুতুব আলীর সীমানার মধ্যে চলে যাচ্ছে বলে বাধা প্রদান করে। এসময় সংঘর্ষ বেধে যায়।