বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে সঞ্চয় ও লভ্যাংশ বিতরন

By মেহেরপুর নিউজ

January 21, 2019

মেহেরপুর নিউজ, ২১ জানুয়ারী :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ভিজিডি উপকার ভোগী সদস্যদের মাঝে সদস্যদের সঞ্চয় ও লভ্যাংশ বিতরন করা হয়।

আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন সিডিপির কো-অডিনেটর জনপি বিশ্বাস প্রমুখ। সোমবার আমঝুপি ইউনিয়ন পরিষদের ২৬১ জন সদস্যদের সঞ্চয় ও লভ্যাংশ বিতরন করা হয়।