টপ নিউজ

আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় নিহত তানভীরের লাশ ১ সপ্তাহ পর দাফন

By মেহেরপুর নিউজ

September 14, 2020

মেহেরপুর নিউজ:

সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১ সপ্তাহ পর আমঝুপি গ্রামের তানভীরের লাশ দাফন করা হয়েছে । সোমবার সকালে আমঝুপি কবরস্থানে তাকে দাফন করা হয়।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার প্রায় ৪৮ঘন্টা পর তানভীর এর মৃত্যু হয়। তানভীর মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের সৌদি আরব প্রবাসী হাফিজুল ইসলাম এর ছেলে এবং আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তানভীর এর মৃত্যু হয়। জানা গেছে গত সোমবার তানভীর মোটরসাইকেল যোগে আমঝুপি থেকে চুয়াডাঙ্গা যাবার পথে চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে, এসময় সে মারাত্মক আহত হলে প্রথমে চুয়াডাঙ্গা পরে তাকে রাজশাহী রেফার করা হয়।

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তানভীরের পিতা এবং মাতা দুজনেই দেশের বাইরে অবস্থান করছিল। গত শনিবার তার পিতা-মাতা দেশে এসে রাজশাহী থেকে লাশ গ্রহণ করে এবং সোমবার ভোরের দিকে লাশ আমঝুপি পৌছাই। পরে সকাল নটার সময় আমঝুপি মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে আমঝুপি কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।