বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত

By মেহেরপুর নিউজ

February 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় সজীবুল ইসলাম সজল ও জাহিদ হোসেন নামের ২ জন আহত । তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সজীবুল ইসলাম সজলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত সজীবুল ইসলাম সজল মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে এবং জাহিদ হোসেন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের ময়ফুল হোসেনের ছেলে।

জানাগেছে ঘটনার সময় সজীবুল ইসলাম সজল মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে একই দিকে যাওয়া সাইকেল আরোহী জাহিদ হোসেনকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক রাস্তার উপর সিটকে পড়ে গুরুতর আহত হয়।খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।তার অবস্থার অবন্নতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।