বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপিতে সড়ক দূর্ঘটনায় মুক্তিযোদ্ধা আহত

By মেহেরপুর নিউজ

November 18, 2015

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবু তাহের সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, মুক্তিযোদ্ধা আবু তাহের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বুধবার দুপুরে তিনি আমঝুপি থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাতক রিক্সায় ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।