বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপির কাঠ ব্যবসায়ী আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

March 29, 2020

আমঝুপি থেকে শহিদুল ইসলাম:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপির ইলেকট্রনিক্স ব্যবসায়ী ও মৃত গহর মীরের ছেলে কাঠ ব্যবসায়ী আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী,  ২ পুত্র ,২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে বিকাল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে,আজ রাত ১০ টায় আমঝুপি আলিম মাদ্রাসা প্রঙ্গনে  জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে।