বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপির খোকসাই বিএনপির প্রতিবাদ মিছিল

By Meherpur News

May 24, 2025

মেহেরপুর নিউজঃ

ব্যক্তি ইচ্ছায় প্রহসনের কাউন্সিলের নামে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং অপশক্তির দোসরদের বিএনপি কমিটিতে পুনর্বাসনের বিরুদ্ধে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন বিএনপির উদ্যোগে খোকসাই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা অ্যাডভোকেট নিয়ামুল খাঁ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি খোকসা গ্রাম প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে বিএনপি নেতা শফিকুল ইসলাম, আমঝুপি ইউপি সদস্য তৌফিক এলাহী, খোকসা গ্রাম বিএনপির নেতা মমিতুল, আলম, জমিরুল ইসলাম, রশিদুল, শফিকুল, তৌসিক, আরিফ, জিয়ারুল খা, আনসার আলী, শমসের খা, হাসিব, ইমরান প্রমূখ উপস্থিত ছিলেন