বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপির বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নেংরা আর নেই

By মেহেরপুর নিউজ

January 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মোঃ নজরুল ইসলাম নেংরা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, গত রবিবার রাত ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপির গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মোঃ নজরুল ইসলাম নেংরা বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানাযায় আজ সোমবার সকাল ১১ টায় আমঝুপি আলিম মাদ্রাসা প্রঙ্গনে  জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে  দাফন করা হবে।