মেহেরপুর নিউজ, ১৬ অগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য রোজিফা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মঙ্গলবার সকাল ৭টার দিকে তিনি আমঝুপির বিশ্বাসপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। দির্ঘদিন যাবৎ তিনি মরণব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। মরহুমা রোজিফা খাতুন একই পাড়ার নরু পেশকারের স্ত্রী। মৃত্যুকালে তিনি ২ছেলে , এক মেয়েসহ অসংখ্য গৃনাগ্রাহী রেখে গেছেন। মরহুমার পাবিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।