শিক্ষা ও সংস্কৃতি

আমঝুপি আইডিয়াল স্কুলের ঈদ আনন্দ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলের উদ্যোগে  ঈদ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আইডিয়াল স্কুলের অধ্যক্ষ কাজী মারুফ আহমদ্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোজাফফর হোসেন। বক্তব্য রাখেন আব্দুল কাদের ময়নউদ্দীন, আবুল কালাম, আরিফা খাতুন, শহিদুল ইসলাম, সেলিম রেজা, শরিফুল ইসলাম প্রমূখ। পরে সেখানে আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।