বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ঘরের কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ‘রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্প’ এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ১৩৯ টি একক ঘরের কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে রঘুনাথপুর আশ্রম প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীন ১৩৯ টি একক ঘরের কাজের উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।