মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের আমঝুপি ৮নং ওয়ার্ড বিভক্ত করার প্রতিবাদে ২য় দিনের মত মানববন্ধন আমঝুপি গ্রামবাসী। রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলার তিন নম্বর আমঝুপি ইউনিয়ন পরিষদকে দুই ভাগে বিভক্ত করার কারণে আমঝুপি গ্রামকে দুটি ওয়ার্ড থেকে তিনটি ওয়ার্ড করার কারণে একটি অংশ ইসলামনগর ওয়ার্ড ভিত্তিক আমঝুপি উত্তরপাড়া কে ইসলামনগর ওয়ার্ড বিভক্তি দেওয়ার কারণে ফুঁসে উঠেছে আমঝুপি আট নম্বর ওয়ার্ডের গ্রামবাসী । গ্রামবাসী উত্তরপাড়া কে ইসলামনগর ওয়ান থেকে বাদ দেয়ার আহ্বান জানান।