বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন

By মেহেরপুর নিউজ

March 26, 2022

মোঃ শহিদুল ইসলাম,আমঝুপি:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। শনিবার সকাল ৭.০০ টার দিকে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের দলিয় কার্যলয়ের সামনে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মেহেরপুর সদর থানার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহমেদ চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলিয় পতাকা উত্তোলন করেন।

এসময় সেখানে আমঝুপি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ৭ নং ওয়ার্ডেও সভাপতি আসাদুল হক মন্টু, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খায়রুল আলম টুটুল, ও আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুকুল ইসলাম , মোঃ জাহাঙ্গীর (শিক্ষক), আব্দুর রব, খোকন উপস্থিত ছিলেন।

এছাড়াও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৬ টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুজ্জামান। দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে দিনব্যাপি খেলাধুলা, পুরষ্কার বিতরন ও আলোচানা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মোঃ বোরহান উদ্দীন আহমেদ চুন্নু উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ ফারাহ হোসেন, আসাদুল ইসলাম, বশির আহমেদ, শাহানাজ পারভিন, রাফিউল ইসলাম, শরিফ উদ্দীন, হাবিবুর রহমান, আলহাজ উদ্দীন, শাহেদা বানু।

আমঝুপি মাধ্যমিক বালিক বিদ্যালয় সকাল সাড়ে ৬ টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মোঃ আহম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জাদ্দোজা পরাগ, সহাকারী মোঃ আতিকুর রহমান, শরিফ উদ্দীন, মোছাঃ আসমা খাতুন, মোছাঃ লিমা খাতুন, মোছাঃ মুসলিমা খাতুন, মাহফুজ, ফয়জুল কবির।

সকাল সাড়ে ৬ টার দিকে আমঝুপি গন্ধরাজপুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মোঃ কিতাব আলী। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ওমর ফারুক লিটন, সাখাওয়াত হোসেন থান্দার, প্রফেসর জাহির হোসেন চঞ্চল। সকাল সাড়ে ৬ টায় আমঝুপি বিএডিসি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আমঝুপি বিএডিসি‘র পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান, পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আল মামুন, উপসহকারী পরিচালক মোঃ আবু তাহের সদ্দর্ার, উপসহকারী পরিচালক আনিছুর রহমান, কাউছার আলী, মোঃ সিরাজুল ইসলাম।