বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর মাতার ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

September 24, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর মাতা আছিয়া খাতুন ইন্তেকাল করেছেন। (ইন্না——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর।

মরহুমার ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আছিয়া খাতুন গত সপ্তাহে হূদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার নিউরোলজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পর শুক্রবার দুপুরের দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।