বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

By Meherpur News

May 11, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ২০২৬-২০১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।

আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ২ কোটি ১২ লাখ ৭৯ হাজার ৩৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল বাজেট পাঠ করেন।

বাজেট ঘোষণাকালে ইউপি সদস্য হাফিজুর রহমান, আরিফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।