মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে আমঝুপি উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং দফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।