বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

June 05, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় আমঝুপি ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে কোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। খেলায় চাঁদবিলের পক্ষে তামিম ও সাবা একটি করে গোল করেন। কোলা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে আব্দুর রহমান একটি গোল করেন। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক ছাবা সেরা খেলোয়াড় নির্বাচিত হন।