মেহেরপুর নিউজ, ০২ ফেব্রুয়ারী: পূর্ন:বাসনের মধ্যে দিয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমঝুপি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেন।
আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস।
বক্তব্য রাখেন আওয়ামীলীগে নেতা মতিয়ার রহমান, ইউপি সদস্য আক্তার হোসেন, মতিয়ার রহমান ডাবলু প্রমুখ।
এসময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮৬ জন ভিক্ষুককে ছাগল, ডিজিডি কার্ডসহ বিভিন্ন উপকরণ দেওয়ার মাধ্যমে পূর্ন:বাসন করা হয়।