মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মে: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন হয়েচে। নির্বাচনে মশিউর রহমান ডাবলু জয়লাভ করেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৫০৩ জন ভোটারের মন জয় করতে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এতে মশিউর রহমান ডাবলু ১২৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আবু জাফর ৯৫৩ ভোট পান।গত ৩১ডিসেম্বর ক্রসফায়ারে আমঝুপি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল জাব্বার নিহত হলে উক্ত ওয়ার্ডটি শূন্য হয়।