বর্তমান পরিপ্রেক্ষিত

আমঝুপি ইউনিয়নে ঈদুল আজহার জামাতের সময়সূচি প্রকাশ

By Meherpur News

May 27, 2026

মো: শহিদুল ইসলাম, আমঝুপি: 

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাতের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আমঝুপি কেন্দ্র ঈদগাহ, গন্ধরাজপুর পাড়া, উত্তর পাড়া, খোকসা শেখ পাড়া, খোকসা মল্লিক পাড়া, খোকসা কদমতলা পাড়া, ময়ামারি, দফরপুর, কোলা খালপাড়া, রঘুনাথপুর, ছটাঙ্গা পাড়া, হিজুলি ও ইসলাম নগরে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া আমঝুপি জদ্দার পাড়ায় সকাল ৭টা ৪৫ মিনিটে, চাঁদ বিলে সকাল ৭টায়, চাঁদ বিল আলহাদীসে সকাল ৬টায়, কোলা নাটনা পাড়ায় সকাল ৮টায় এবং কোলা কারিগর পাড়ায় সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইউনিয়নের মুসল্লিদের নির্ধারিত সময়ে নিজ নিজ ঈদগাহে উপস্থিত থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।